• লিড নিউজ
  • জাতীয়

বাংলাদেশ-তুরস্কের দ্বিপক্ষীয় বৈঠক: সম্পর্কোন্নয়ন, জনশক্তি রপ্তানি-বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বারোপ ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রথম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এটিই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রথম বৈঠক।

‎শনিবার সন্ধ্যায় তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
‎
‎বৈঠকে তুরস্ক ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশে সমরাস্ত্র উৎপাদনসহ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বাণিজ্য, জ্বালানি ও স্বাস্থ্য খাতের সহযোগিতার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে আলোচনায়। খলিলুর রহমান তুরস্কে দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ সম্প্রসারণ ও বাংলাদেশে তুর্কি বিনিয়োগ বৃদ্ধির গুরুত্বের ওপর জোর দেন।
‎
‎এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইরানে চলমান আগ্রাসন বন্ধ এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় তুরস্কের সহায়তা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার বিষয়ে তুরস্কের সমর্থন চাওয়া হয়েছে।
‎
‎বৈঠক শেষে দু’দেশের কূটনৈতিক প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক সই হয়।
‎
‎বৈঠক শেষে দুই পররাষ্ট্রমন্ত্রী একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে তারা দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। জানা গেছে, আঙ্কারার সফর শেষে সরকারি সফরে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

মন্তব্য (০)





image

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীন...

১

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (...

image

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

২

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...

image

প্রবাসীদের কল্যাণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: বিভাগীয় কমিশনার

৩

নিউজ ডেস্কঃ  দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...

image

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছ...

৪

নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...

image

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষি...

৫

নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

  • company_logo