• লিড নিউজ
  • জাতীয়

কিছু ট্রেনে স্টারলিংকের ফ্রি ওয়াইফাই

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : যাত্রীসেবার মান উন্নয়নে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।  দেশের যোগাযোগ ইতিহাসে এক ডিজিটাল বিপ্লব ঘটিয়ে এবার চলন্ত ট্রেনেই সরাসরি মহাকাশ থেকে আসা উচ্চগতির ‘স্টারলিংক’ ইন্টারনেট সেবা চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।

শুক্রবার (১৩ মার্চ) থেকে দেশের কয়েকটি জনপ্রিয় ও ভিআইপি আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে এই ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হয়েছে।

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সহযোগিতায় ইলন মাস্কের বিশ্বখ্যাত স্পেস-এক্স কোম্পানির ‘স্টারলিংক’ স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে এই সেবা দেওয়া হচ্ছে।

প্রাথমিকভাবে যে তিনটি ট্রেনে যাত্রীরা এ সুবিধা পাচ্ছেন সেগুলো হলো: পর্যটক এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস।

রেলওয়ে কর্মকর্তাদের মতে, বর্তমান সময়ে যাত্রীদের দীর্ঘ ভ্রমণে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ একটি বড় চাহিদা। আগে মোবাইল নেটওয়ার্কের ওপর নির্ভর করতে হতো, যা ট্রেন চলন্ত অবস্থায় প্রায়ই বিচ্ছিন্ন হয়ে যেত। কিন্তু স্টারলিংক সরাসরি স্যাটেলাইট থেকে সিগন্যাল গ্রহণ করায় গভীর জঙ্গল বা দুর্গম এলাকাতেও ইন্টারনেটের গতি কমবে না।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এ পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য ননস্টপ এবং অধিক চাহিদাসম্পন্ন আন্তঃনগর ট্রেনগুলোতেও স্টারলিংকভিত্তিক ইন্টারনেট সেবা স্থায়ীভাবে চালু করা হবে। এর ফলে ট্রেনের ভেতর বসেই যাত্রীরা ফ্রিল্যান্সিং, অনলাইন ক্লাশ বা অফিসের কাজ অনায়াসেই সারতে পারবেন।

মন্তব্য (০)





image

‎সৌদিতে নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু-নবায়নের...

নিউজ ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট...

image

৬৩ পয়সার লিজে রাষ্ট্রের ৪৪ কোটি টাকা ঝুঁকিতে, সিদ্ধান্তে ...

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্...

image

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্...

image

‎ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে ...

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ক...

image

‎হাসানুল হক ইনুর রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্কঃ চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ...

  • company_logo