ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে প্রেরিত খেঁজুর সোনারগাঁও উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।দুপুরে নারায়ণগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত সুষ্ঠু ও সঠিকভাবে এসব খেঁজুর বণ্টন করেন। এ সময় তিনি উপজেলার ৪৬টি এতিমখানা ও মাদ্রাসার শিক্ষকদের হাতে খেঁজুর তুলে দেন, যাতে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীরা পবিত্র রমজানের ইফতারে এই উপহার গ্রহণ করতে পারে।
এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, পবিত্র রমজানের বরকতময় সময়ে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সৌদি আরবের এই উপহার পৌঁছে দিতে পেরে আমি আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত সবাই এতিম শিশুদের মঙ্গল কামনা করেন এবং এই মহতী উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু প্রমুখ।
নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...
নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের...

মন্তব্য (০)