• খেলাধুলা

ফিনালিসিমা আয়োজনের আলোচনায় ৩ দেশ

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে ফিনালিসিমার ভেন্যু নির্ধারণের সিদ্ধান্ত শনিবার পর্যন্ত পিছিয়ে দিয়েছে উয়েফা ও কনমেবল। শুক্রবার এক বৈঠকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া অংশ নেন।

আর্জেন্টিনার গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তাপিয়া ও কনমেবল সভাপতি আলেহান্দ্রো দোমিনগেজ পর্তুগাল, ইংল্যান্ড বা ইতালিতে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছেন।

দুই কনফেডারেশনের প্রতিনিধিরা শনিবার আবার বৈঠকে বসবেন। ইউরো চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের মধ্যে এই ম্যাচটি মূলত ২৭ মার্চ কাতারের লুসাইল স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সেটা সরিয়ে নেওয়া হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলা এবং এরপর ইরানের পাল্টা হামলায় প্রতিবেশী দেশগুলোতে আঘাত আসতে থাকায় কাতারেও পরিস্থিতি অস্থির হয়ে পড়ে। যুদ্ধ শুরুর কিছুপরেই কাতার ফুটবল অ্যাসোসিয়েশন অঞ্চলের অস্থিরতার কারণে তাদের সব টুর্নামেন্ট ও প্রতিযোগিতা পরবর্তী ঘোষণা পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দেয়। তবে স্পেন-আর্জেন্টিনা ম্যাচের বিষয়ে সরাসরি কিছু বলেনি তারা।

এর আগে বৃহস্পতিবার তাপিয়া জানিয়েছিলেন, ম্যাচটি আর্জেন্টিনায় আয়োজন করতে তিনি আগ্রহী। রিয়াল মাদ্রিদের স্টেডিয়ামও নতুন বিকল্প হিসেবে আলোচনায় আসার পর তিনি এই কথা বলেন।

গত সোমবার স্পেনীয় ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লুজান জানিয়েছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ফিনালিসিমার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার। তিনি বলেছিলেন, ‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় আছি। এটা খুব দ্রুত হবে কারণ সময় কম। বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই দুটি ম্যাচ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অল্প সময়ের মধ্যে আপনাদের জবাব দেওয়া হবে। চূড়ান্ত সমাধান খুঁজে পেতে আমরা সবাই কাজ করছি।’

যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতি সংহতিও জানান তিনি। লুজান বলেছিলেন, ‘আমাদের কাতার, সৌদি আরব ও অন্যান্য দেশের প্রতি সংহতি জানানো উচিত। তারা প্রতিদিন ২৪ ঘণ্টা কী সমস্যার মধ্যে আছেন তা একটু ভাবুন। গত শনিবার থেকে আমরা বিভিন্ন দলের সঙ্গে এই পরিস্থিতি ধাপে ধাপে পর্যবেক্ষণ করে যাচ্ছি।’

মন্তব্য (০)





image

জার্মানির ন্যায্য গোল বাতিল করে দিয়েছিলেন রেফারি!

স্পোর্টস ডেস্ক : বোস্টনে জার্মানি প্যারাগুয়ের কাছে হেরেছে পে...

image

জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: অবশেষে যোগ করা সময়ের ১১তম মিনিটে বাজল র...

image

ব্রাজিল-জাপান মুখোমুখি, পরিসংখ্যান কী বলছে?

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। নকআউট পর্ব...

image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

  • company_logo