• লিড নিউজ
  • জাতীয়

বিরোধীদের উত্থাপিত সব দাবি সংসদে আলোচনা করে সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সংবিধান সংস্কার পরিষদ গঠনসহ নানা বিষয়ে বিরোধীদের যে দাবিগুলো রয়েছে, সেগুলো সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

‎আজ (শনিবার, ১৪ মার্চ) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক শেষে এসব কথা জানান তিনি।
‎
‎এসময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদের আগে শুধু আগামীকাল (রোববার, ১৫ মার্চ) সংসদ অধিবেশন বসবে। এরপর ঈদের ছুটি শেষে ২৯ মার্চ শুরু হয়ে পুরো এপ্রিল মাসজুড়ে প্রথম অধিবেশন চলবে।
‎
‎তিনি বলেন, ‘১৩৩টি অধ্যাদেশের বিষয়ে বিশেষ কমিটি করা হয়েছে, সে বিশেষ কমিটিতে এ বিষয়ে আলোচনা হবে।’
‎
‎একই সময় বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে বলে আজকের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

মন্তব্য (০)





image

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীন...

১

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (...

image

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

২

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...

image

প্রবাসীদের কল্যাণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: বিভাগীয় কমিশনার

৩

নিউজ ডেস্কঃ  দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...

image

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছ...

৪

নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...

image

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষি...

৫

নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

  • company_logo