ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধি: পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বগুড়ায় ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে শনিবার সকালে শহরের তিনমাথা রেহেনা ফলমন্ডিতে দুই শতাধিক ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি ও জেলা বাস, মিনি বাস কোচ মালিক সমিতির সহ-সভাপতি শফিকুল ইসলাম আরফানের সার্বিক ব্যবস্থাপনায় উপহারস্বরূপ এই সামগ্রীগুলো সকলের হাতে তুলে দেন ফল আমদানি ও রপ্তানিকারক আলহাজ্ব মুনসুর আলম। বিতরণকালে তিনি বলেন পবিত্র মাহে রমজান ত্যাগ এবং ন্যায়ের মাস। সিয়াম সাধনার এই মাসের শেষে আর কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিতে ফল ব্যবসায়ী সমিতি প্রতিবছর এমন মানবিক উদ্যোগ নিয়ে থাকেন যা অবশ্যই শ্রমিক ও মালিকদের মাঝে এক ভালোবাসার বন্ধনের বহি:প্রকাশ।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন বগুড়া জেলা ফল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মাহমুদ শরীফ মিঠু।
আয়োজন প্রসঙ্গে ফল ব্যবসায়ী সমিতির নেতা শফিকুল ইসলাম আরফান বলেন, শুধুমাত্র বিএনপি করার অপরাধে আওয়ামী সরকারের সময় তারা প্রথম সারির ব্যবসায়ীরা যেমন বঞ্চিত ছিলেন একইভাবে ক্ষুদ্র ফল ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ শ্রমিকরাও তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তবে তারেক রহমানের মানবিক এই বাংলাদেশে তারা মালিক শ্রমিক সম্পর্কের সেতুবন্ধনে নানামুখী ইতিবাচক উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছেন। এর আগে স্বল্প পুঁজির ব্যবসায়ী ও দরিদ্র শ্রমিকদের মেয়ের বিয়ের সহযোগিতা, চিকিৎসা সহযোগিতা, উৎসবভাতা প্রদানসহ সাধ্যমতো তারা সব রকম কাজ করেছেন। এবার ঈদের আগে কয়েক ধাপে তারা ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন। সেই ধারাবাহিকতায় শনিবার দুই শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমিকের মাঝে লাচ্ছা, সেমাই, চিনি, গুঁড়াদুধ, তেলসহ ঈদ সামগ্রী উপহারস্বরূপ প্রদান করা হয়েছে। আরফান বলেন, ইতিমধ্যে তারা আমদানি, রপ্তানি ও দেশি ফল আড়ৎদার মালিকদের নিয়ে একটি সংগঠন করেছেন। এই সংগঠনের মাধ্যমে এক ছাদের নিচে সকল স্বনামধন্য ব্যবসায়ীদের নিয়ে তারা ভবিষ্যতে ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ শ্রমিকদের জন্য যেন আরো বৃহৎ উদ্যোগ নিয়ে তা বাস্তবায়ন করতে পারেন সেই লক্ষ্যে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন আগামী বছর থেকে ঈদ সামগ্রীর পাশাপাশি প্রত্যেক সদস্যের মাঝে আমিষের চাহিদা পূরণে মাংস বিতরণ করারও পরিকল্পনা রয়েছে তাদের।
পাবনা প্রতিনিধি : পাবনায় এবার একটি বাড়ির গোয়ালঘর থেকে অবৈধভা...
বেনাপোল প্রতিনিধি : ভারতে আটক ৭জন বাংলাদেশী নাগরিককে পশ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার চন্নাপাড়া এলাকার একটি...
কক্সবাজার প্রতিনিধি :টেকনাফে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার পলাতক...
বগুড়া প্রতিনিধি: পবিত্র মাহে রমজানে বাংলাদেশ অটোমোবাইল ওয়ার...

মন্তব্য (০)