• সমগ্র বাংলা

গোপালপুরে এমপির সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মোহনপুর বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে মোহনপুর পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রায় সাত শতাধিক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া এবং স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. চাঁন মিয়া, শহর বিএনপির সাবেক সভাপতি শাজাহান ভিপি, পৌর বিএনপির আইন বিষয়ক সম্পাদক আইন উদ্দিন বিপ্লব, গোপালপুর উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মো. মোখলেছুর রহমান, সহ-সভাপতি আব্বাস তালুকদার, গোপালপুর উপজেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি আলহাজ মির্জা মনি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান জসিম, মির্জাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, মির্জাপুর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মো. মামুন, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. সোরহাব সোহেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

কাপাসিয়ায় পোল্ট্রি খামারের বর্জ্যে ফসলহানির অভিযোগ, কৃষ...

গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...

image

ভুট্টা ক্ষেতের বিরোধে রক্তাক্ত পরিণতি, পিতা-সৎভাই হত্যা ম...

রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...

image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

  • company_logo