• খেলাধুলা

বজ্রসহ বৃষ্টিতে বন্ধ হলো খেলা

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বল হাতে শুরুতেই বাংলাদেশের ব্যাটারদের নড়বড়ে অবস্থায় ফেলেছিল পাকিস্তান। পরপর তিন উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল বাংলাদেশ। এমন সময়ে মিরপুরের আকাশে দেখা যায় বজ্রপাত, পরমুহুর্তেই শুরু হয় বৃষ্টি।

খেলা বন্ধ হওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬.৩ ওভারে ২৭/৩। ক্রিজে আছেন লিটন দাস ও তাওহিদ হৃদয়।

এর আগে প্রথম ইনিংসে নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই ২৭৪ রানে গুটিয়ে গিয়েছিল  পাকিস্তান। শেষ ৪৩ রানে তারা হারিয়েছে ৭টি উইকেট।

দুর্দান্ত সূচনা করা দুই ওপেনার যেন নিজেদের সেরা ফর্মেই ম্যাচ শুরু করেছিলেন। তবে ৪৬ বলে ৭৫ রানের দারুণ ইনিংস খেলার পর টাইগার অধিনায়ক মিরাজের শিকার হন মাজ সাদাকাত। এরপর পেসার তাসকিন আহমেদের শিকার হন আরেক ওপেনার সাহিবজাদা ফারহান।

১৯ রানের ব্যবধানে পরপর তিন উইকেট হারিয়ে কিছুটা খেই হারায় পাকিস্তান। তবে দলকে টেনে তোলেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা। তাদের ১০৯ রানের জুটিতেই বড় সংগ্রহের আশা দেখছিল পাকিস্তানের সমর্থকেরা।

তবে টাইগার বোলারদের তোপের মুখে এরপর আর কোনো পাকিস্তানি ব্যাটারই বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ৪৭.৩ ওভারে দলীয় ২৭৪ রানেই থামে পাকিস্তানের ইনিংস।

মন্তব্য (০)





image

জার্মানির ন্যায্য গোল বাতিল করে দিয়েছিলেন রেফারি!

স্পোর্টস ডেস্ক : বোস্টনে জার্মানি প্যারাগুয়ের কাছে হেরেছে পে...

image

জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: অবশেষে যোগ করা সময়ের ১১তম মিনিটে বাজল র...

image

ব্রাজিল-জাপান মুখোমুখি, পরিসংখ্যান কী বলছে?

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। নকআউট পর্ব...

image

ব্রাজিল ম্যাচের আগে জাপানকে বড় দুঃসংবাদ দিলেন ‘মেসি’

স্পোর্টস ডেস্ক : সোমবার হিউস্টনে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ব্রাজিলের বিপ...

image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

  • company_logo