• সমগ্র বাংলা

উখিয়ায় বিজিবি’র অভিযান : ৩ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)  পরিচালিত এ অভিযানে মালিকবিহীন আনুমানিক মূল্য  ১১ কোটি ৪০ লক্ষ টাকা।

বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, ১৩ মার্চ শুক্রবার  আনুমানিক ভোররাত ২ টার সময়  গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল পালংখালী বিওপি’র সীমান্ত পিলার বিআরএম-১৮ হতে আনুমানিক ৩ কিঃ মিঃ উত্তর দিকে এবং বিওপি হতে আনুমানিক ২ কিঃ মিঃ দক্ষিণ পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে কাটাখাল নামক স্থানে অবস্থান করে। আনুমানিক ভোরবেলা সাড়ে ৩ টার সময়  ৩ জন সন্দেহভাজন ব্যক্তি মিয়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পেয়ে বিজিবি টহল দল চ্যালেঞ্জ করে। উক্ত সন্দেহভাজন ব্যক্তিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের হাতে থাকা ২টি বস্তা ফেলে দ্রুত দৌড়ে লোকালয়ের দিকে পালিয়ে যায়। ঘটনাস্হলে স্থানে তল্লাশি চালিয়ে নীল প্লাস্টিকের বস্তার মধ্যে পেঁচানো খাকী রঙ্গের প্যাকেটের ভেতরে নীল রঙ্গের বায়ুরোধী ৩৮ কাট অর্থাৎ ৩ লক্ষলক্ষ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদেরকে শনাক্ত করে তাদেরকে গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

মন্তব্য (০)





image

ভুট্টা ক্ষেতের বিরোধে রক্তাক্ত পরিণতি, পিতা-সৎভাই হত্যা ম...

রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...

image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

  • company_logo