• সমগ্র বাংলা

বোনের বাড়ীতে পৌছানো হলোনা ঈদের উপহার, বীরগঞ্জে সড়কে ঝরলো ভাইয়ের প্রাণ

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধি : বোনের বাড়ীতে ঈদের উপহার শাড়ীকাপড়সহ সেমাই চিনি পৌছে দিতে যাবার সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরে গেছে ভাই নুর ইসলামের।  আজ শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে মর্মান্তিক ওই দুর্ঘটনা ঘটেছে দিনাজপুরের বীরগঞ্জে। এসময় আহত হয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে মোটর সাইকেল চালক রয়েলকে।

নিহত নুর ইসলাম  ( ৩১) জেলার বিরলের ঠাঠারিপাড়া দক্ষিণ জগতপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে। আহত রয়েল (৩৫) বিরলের মির্জাপুর গ্রামের মমিনুল ইসলামের ছেলে।

বীরগঞ্জ থানা উপ পরিদর্শক দেবাশীষ জানান, মোটর সাইকেলে করে গন্তব্যে যাবার সময় বীরগঞ্জ উপজেলা পরিষদের মূল গেইট সংলগ্ন দিনাজপুর পঞ্চগড় মহাসড়কে বিপরিতগামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় আরোহি নুর ইসলাম পাকা সড়কে ছিটকে পড়ে দুর্ঘটনাস্হলে নিহত হয়েছে।

গুরুত্বর আহত চালক রয়েলকে (৩৫) গুরুতর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, বিরলের গ্রামের বাড়ী  বোনের বাড়ীতে ঈদের শাড়িকাপড় সেমাই চিনি বীরগঞ্জের ভগডোমা গ্রামে বোনের বাড়ীতে পৌছে দিতে যাবার সময় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে নুর ইসলাম।

মন্তব্য (০)





image

ভুট্টা ক্ষেতের বিরোধে রক্তাক্ত পরিণতি, পিতা-সৎভাই হত্যা ম...

রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...

image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

  • company_logo