ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধিঃ শুক্রবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদে সরকারের ১৮০ দিনের পরিকল্পনার অগ্রগতি নিয়ে মতবিনিময় করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এ মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, বিএনপি'র ইস্তেহার গ্রহণ করে বিএনপিকে বিপুল পরিমাণ ম্যান্ডেট দিয়ে সংসদে পাঠিয়েছে জনগণ। নির্বাচনের ইস্তেহার অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, কৃষি ঋণ মওকুফসহ ১৮০ দিনের সরকারের নেওয়া পরিকল্পনার কাজের অগ্রগতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে।
আলোচনা সভায় মাদক নিয়ন্ত্রণ, অনলাইন জুয়া বন্ধসহ সামাজিক অপরাধ বন্ধের অগ্রগতির তথ্য তুলে ধরেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আলোকিত লালমনিরহাট গঠনের জন্য সার্বিক কাজ করা হচ্ছে।
সরকার নির্ধারিত সময়ে সকল কর্মকর্তাদের কার্যালয়ে আসতে হবে। কেউ না আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালের অপরিচ্ছন্নতা দূর করতে ৬ ঘন্টার আল্টিমেটাম দেন মন্ত্রী।
কক্সবাজার প্রতিনিধি : বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ...
নিউজ ডেস্ক : জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
বগুড়া প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এক ইফতার ও দোয়া মাহ...

মন্তব্য (০)