ফাইল ছবি
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে সন্ত্রাসী, চাঁদাবাজি, সাধারণ মানুষকে হুমকি, অবৈধভাবে মাটিকাটাসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইজন গুলিবিদ্ধ হয়েছে।
এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই সুইগ্রামের গোলাপ ও তার দুই ছেলে মিরাজ, আনোয়ার মেম্বার এবং সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, জামাল, তানজিল, শাহ আলম সাচ্চু গংদের সাথে রাজনৈতিক বিরোধ চলে আসছিল।
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গিয়াস চেয়ারম্যান গং বিএনপি'র প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের (ধানের শীষ) পক্ষে অংশ নেয়।
অপরদিকে গোলাপ গং বিদ্রোহী প্রার্থী কে এম আনোয়ারুল ইসলামের (ঘোড়ার) পক্ষে কাজ করে।
এই রাজনৈতিক বিরোধের জের ধরেই বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ী দক্ষিণপাড়া মোড়ে গোলাগুলির ঘটনা ঘটে। এতে রমজানের ছেলে সাজেদুলের পেটে এবং রেজাউলের ছেলে নাঈমের ডান হাত গুলিবিদ্ধ হয়। এ সময় আরো ৪ রাউন্ড ফাঁকা গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে সন্ত্রাসীরা।
এলাকাবাসী মুমূর্ষ অবস্থায় নাঈম এবং সাজেদুলকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের জখম গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, আহত নাঈমের ডান হাত ভেঙে গেছে।
এদিকে ঘটনার পরপরই এএসপি (চাটমোহর সার্কেল) আবু বকর সিদ্দিক, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম সারওয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন জানান, এলাকায় চাঁদাবাজি, মাটিকাটা, হুমকি ধামকি এবং আধিপত্য বিস্তার করতেই গোলাপ, মিরাজ এবং আনোয়ার মেম্বার গুলি করেছে।
অপরদিকে আনোয়ার মেম্বার জানান, ওই সময় আমরা কেউ ঘটনাস্থলেই ছিলাম না। জামালদের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
এ ব্যাপারে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম সারওয়ার হোসেন জানান, আমরা ঘটনাস্থলেই আছি থানায় ফিরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজ ডেস্ক : বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ...
চট্টগ্রাম প্রতিনিধি : চন্দনাইশ উপজেলায় শাহ মজিদিয়া-রশিদিয়া ফ...
নওগাঁ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের পক্ষ থ...
নিউজ ডেস্ক : বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায়...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে কৃষক সাজেদুল ইসলামের ৭ বিঘ...

মন্তব্য (০)