• সমগ্র বাংলা

উপহারের খেজুর রাণীনগরের এতিমদের মাঝে বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে উপহার হিসেবে দেওয়া খেজুর নওগাঁর রাণীনগর উপজেলার হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নজরুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো: ওবায়দুল ইসলাম, উপজেলা বিএনপির সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা-উল হক লিটন, বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধি, গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের পক্ষ থেকে পাওয়া উপহার হিসেবে পাওয়া উপজেলার জন্য বরাদ্দকৃত (১৮ কার্টুন-প্রতি কার্টুনে ৮ প্যাকেট ১ কেজি হার) মোট ১৪৪ প্যাকেট (১৪৪ কেজি) খেজুর উপজেলার ৪৭টি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার মধ্যে বিতরণ করা হয়েছে। উপহারের খেজুরগুলো যেন সঠিক প্রতিষ্ঠানে সঠিক ভাবে পৌছে দেওয়া যায় সেই বিষয়ে মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ শেষে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে খেজুরগুলো বিতরণ করা হয়। উপহারের এই খেজুরগুলো পেয়ে প্রতিষ্ঠানগুলো শুকরিয়া আদায় করেছে।

মন্তব্য (০)





image

ভুট্টা ক্ষেতের বিরোধে রক্তাক্ত পরিণতি, পিতা-সৎভাই হত্যা ম...

রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...

image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

image

পাবনায় বাসের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...

image

ফেনীতে গৃহবধূ কাজল হত্যাকাণ্ডে প্রতিবেশী যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

  • company_logo