ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে অনলাইন জুয়া ও সিম চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
১২ই মার্চ বৃহস্পতিবার জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকার রাজ্জাক মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আরিফুল ইসলাম (৩৪), মোঃ সাকিবুল ইসলাম (৩২) ও মোঃ শরিফ (২৫)।
এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত ৬টি মোবাইল ফোন ও ১২টি সিম কার্ড উদ্ধার করা হয়। এছাড়া তাদের মোবাইল ফোনে জুয়ার বিভিন্ন অ্যাপস ইনস্টল করা ছিল।
লালমনিরহাট ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাদ আহমেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় সাইবার সিকিউরিটি আইনে মামলা হয়েছে।
রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...
নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে বাসের ধাক্কায় শাহীন শ...
ফেনী প্রতিনিধি: ফেনীর ফুলগাজীতে গৃহবধূ বিবি কুলসুম কাজল (৩৭)...

মন্তব্য (০)