• লিড নিউজ
  • জাতীয়

সংসদে রাষ্ট্রপতির ভাষণ: প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে বিরোধী দলের প্রতিবাদ-ওয়াক আউট ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর দিনই রাষ্ট্রপতির ভাষণ ঘিয়ে হট্টগোলের সৃষ্টি হয়েছে সংসদে। রীতি অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ জানালে তা সৃষ্টি হয়।

‎এ সময় বিরোধী দলের সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তাদের হাতে প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডে জুলাই নিয়ে গাদ্দারি চলবে না, জুলাইয়ের সঙ্গে বিশ্বাসযোগ্যতা বন্ধ করসহ বিভিন্ন স্লোগান লেখা রয়েছে। স্পিকার এ সময় সবাইকে শান্ত থাকতে আহ্বান জানান।

‎এর মধ্যে দিয়েই রাষ্ট্রপতি সংসদের অধিবেশনে ঢোকেন। তিনি স্পিকারের পাশে বসেন। তখন সরকার দলীয় সংসদ সদস্যরা ওঠে দাঁড়ান। আর বিরোধীরা বসে পড়েন। তখনও বিরোধী দলের সংসদ সদস্যরা সংসদে হইচই করতে থাকেন।

‎এই পর্যায়ে রাষ্ট্রপতির বক্তব্যের আগে জাতীয় সংগীতের সুর বেজে ওঠে। এর একটু পর বিরোধীদের কেউ কেউ ওঠে দাঁড়ান। অন্যদেরও ওঠে দাঁড়াতে কাউকে হাত নাড়াতে দেখা যায়।

‎রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বক্তব্য শুরু করলে প্ল্যাকার্ড প্রদর্শনের পাশাপাশি স্লোগান দিতে থাকে বিরোধীরা। রাষ্ট্রপ্রধানের ভাষণের দুয়েক মিনিটের মাথায় ওয়াক আউট করে তারা। এর মধ্য দিয়ে সংসদের প্রথম দিনেই ওয়াক আউটের ঘটনা ঘটলো।

মন্তব্য (০)





image

‎সৌদিতে নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু-নবায়নের...

নিউজ ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট...

image

৬৩ পয়সার লিজে রাষ্ট্রের ৪৪ কোটি টাকা ঝুঁকিতে, সিদ্ধান্তে ...

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্...

image

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্...

image

‎ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স হিসেবে গড়ে ...

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ক...

image

‎হাসানুল হক ইনুর রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: চিফ প্রসিকিউটর

নিউজ ডেস্কঃ চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ...

  • company_logo