• সমগ্র বাংলা

প্রবাসে বাংলাদেশির গৌরব: সম্মাননায় কালীগঞ্জের পিয়াস সাবের খান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : প্রবাসে থেকেও সমাজ ও কমিউনিটির জন্য নিরলস কাজ করে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন বাংলাদেশি তরুণ সমাজসেবক পিয়াস সাবের খান। দক্ষিণ এশীয় কমিউনিটির অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন SAN TV Community Awards 2026-এ তিনি পেয়েছেন “Community Leader of the Year” সম্মাননা।

গত ৯ মার্চ স্থানীয় সময় সন্ধ্যায় ৬টায় স্কটল্যান্ডের গ্লাসগো শহরের হোটেল হিলটন ডাবলট্রিতে দক্ষিণ এশীয় নেটওয়ার্ক সান টিভি কর্তৃক আয়োজিত জমকালো এই অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের কমিউনিটি নেতা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। সেখানে সমাজসেবা, কমিউনিটি নেতৃত্ব এবং প্রবাসী সমাজের উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পিয়াস সাবের খানের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার কৃতী সন্তান পিয়াস সাবের খান। তিনি বিশিষ্ট ব্যক্তিত্ব আইয়ুব সাবের খান ও বাকিয়া চৌধুরী লতার জ্যেষ্ঠ পুত্র। প্রবাসে অবস্থান করলেও তিনি নিয়মিতভাবে বাংলাদেশি কমিউনিটির কল্যাণে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক নানা উদ্যোগে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

বিশেষ করে প্রবাসীদের সহায়তা প্রদান, তরুণদের সংগঠিত করা এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনায় তাঁর নেতৃত্ব দীর্ঘদিন ধরে প্রশংসিত হয়ে আসছে। কমিউনিটির উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর এই অবদানই তাকে এনে দিয়েছে আন্তর্জাতিক এই সম্মাননা।


স্থানীয়দের মতে, পিয়াস সাবের খানের এই অর্জন শুধু কালীগঞ্জের জন্যই নয়, বরং পুরো বাংলাদেশের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও তিনি প্রবাসে বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন ও মানবিক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন-এমন প্রত্যাশা সবার।

মন্তব্য (০)





image

চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে বিরোধে বাবাসহ সৎভাইকে হত্যা মাম...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...

image

কাপাসিয়ায় পোল্ট্রি খামারের বর্জ্যে ফসলহানির অভিযোগ, কৃষ...

গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...

image

ভুট্টা ক্ষেতের বিরোধে রক্তাক্ত পরিণতি, পিতা-সৎভাই হত্যা ম...

রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...

image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

  • company_logo