• লিড নিউজ
  • খেলাধুলা

পাকিস্তানকে ১১৪ রানে গুঁড়িয়ে দিল বাংলাদেশ

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দলকে ১১৪ রানেই অলআউট করে দিল বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ৩০.৪ ওভারের বেশি খেলতে পারেনি পাকিস্তান। দলের হয়ে ফাহিম আশরাফ সর্বোচ্চ ৩৭ রান করেন।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সফরকারী পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

আগে ব্যাট করতে নেমে দেখে শুনে ব্যাটিং করে যায় পাকিস্তান। ৯.৫ ওভার তথা ৫৯ বলে স্কোর বোর্ডে পাকিস্তানের সংগ্রহ ছিল কোনো উইকেট না হারিয়ে ৪১ রান। এরপর সময়ের ব্যবধানে উইকেট হারায় সফরকারীরা।

বিনা উইকেটে ৪১ রান করা পাকিস্তান; পরের ৪১ রান করতেই হারায় ৯ উইকেট। ২৩.৫ ওভারে ৯ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ৮২ রান। 

দলের এমন চরম বিপর্যয়ে শেষ উইকেটে হাল ধরার চেষ্টা করেন মিডলঅর্ডার ব্যাটসম্যান ফাহিম আশরাফ। তিনি লেগ স্পিনার আবরার আহমেদকে সঙ্গে নিয়ে শেষ উইকেটে ৩২ রানের জুটি গড়েন।

শেষ উইকেটে তাদের এই লড়াইয়ের কারণেই ৩০.৪ ওভারে ১১৪ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। না হয় একশ রানের আগেই গুটিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। 

বাংলাদেশ দলের হয়ে নাহিদ রানা ৭ ওভারে ২৪ রানে ৫ উইকেট শিকার করেন। ১০ ওভারে ২৯ রানে ৩ উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। একটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

পাকিস্তানের বিপক্ষে এই সিরিজটি বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আগামী বছরের নভেম্বর-ডিসেম্ভরে বিশ্বকাপের মূলপর্বে খেলতে হলে র‌্যাংকিংয়ে ৮-এ থাকতে হবে। বর্তমানে বাংলাদেশ আছে ১০ম পজিশনে।

মন্তব্য (০)





image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

  • company_logo