• লিড নিউজ
  • জাতীয়

যত্রতত্র যাত্রী ওঠানামা করালে কঠোর ব্যবস্থা: ডিএমপি ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ঈদযাত্রার নিরাপত্তা ও ট্রাফিক জ্যাম কমানোর জন্য পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, বাস মালিকের প্রতি অনুরোধ থাকবে, বাসে যেন একাধিক চালক থাকে। তাতে করে একজন চালকের ওপর অতিরিক্ত চাপ থাকবে না।

‎
‎আজ বুধবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ঈদযাত্রা নির্বিঘ্নে ও চাঁদামুক্ত করার লক্ষ্যে মালিক-শ্রমিক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
‎
‎ডিএমপি কমিশনার বলেন, যত্রতত্র যাত্রী ওঠানামা করানো যাবে না। এমনটা করলে পুলিশ কঠোর হবে। একইসাথে টার্মিনালসহ বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্ট চালু থাকবে। ঈদযাত্রাকে স্বস্তির করতে পুলিশ সব সংস্থার সাথে সমন্বয় করে কাজ করছে বলে জানান তিনি।
‎
‎এ সময় জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, গত দুটি ঈদ নির্বিঘ্ন করা গেছে। এবারও বাস মালিক-শ্রমিক মিলে ঈদযাত্রা সফল করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্তব্য (০)





image

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীন...

১

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (...

image

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

২

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...

image

প্রবাসীদের কল্যাণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: বিভাগীয় কমিশনার

৩

নিউজ ডেস্কঃ  দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...

image

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছ...

৪

নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...

image

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষি...

৫

নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

  • company_logo