• লিড নিউজ
  • জাতীয়

‎খালি চেয়ার দিয়ে শুরু হবে সংসদ; স্পিকার-ডেপুটি স্পিকারের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: চিফ হুইপ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ নতুন সংসদের প্রথম অধিবেশন খালি চেয়ার দিয়েই শুরু হবে বলে জানিয়েছেন সরকার দলের চিফ হুইপ নুরুল ইসলাম। তিনি বলেছেন, স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় এবার চিরাচরিত নিয়মে অধিবেশন শুরু হচ্ছে না। স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

‎আজ বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদ ভবন থেকে বের হয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

‎চিফ হুইপ নূরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আজকের বৈঠকে সংসদের কার্যক্রমের বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয়েছে। প্রথম দিনে সংসদ খালি চেয়ার দিয়েই শুরু হবে এবং কর্মকমিশনের চিঠি উত্থাপন করা হবে।

‎তিনি বলেন, ‘আগামীকাল রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সংসদে ভাষণ দেবেন। সেই ভাষণের মধ্য দিয়েই আগামীকালের অধিবেশন শেষ হবে।’

‎ডেপুটি স্পিকার পদ নিয়ে বিরোধীদলের সঙ্গে এখনো কোনো সমঝোতা হয়নি বলেও জানান তিনি। নূরুল ইসলাম বলেন, ‘জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও ডেপুটি স্পিকার দেয়ার বিষয়ে এখনো ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায়নি। সাড়া পাওয়া গেলে সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।’

‎তিনি আরও বলেন, ‘সংবিধান সংস্কার কমিটির সদস্যরা এখনো শপথ নেননি, কারণ সংবিধানে এ বিষয়ে কোনো বিধান নেই। সংবিধানে “জুলাই সনদ” সংযুক্ত হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

‎একই সঙ্গে তিনি বিরোধীদলের গঠনমূলক সমালোচনা ও সমর্থন কামনা করে বলেন, ‘সবাই মিলে গণতান্ত্রিক ও স্বাবলম্বী বাংলাদেশ গড়তে কাজ করা হবে।’

মন্তব্য (০)





image

জুলাই যোদ্ধাদের দায়মুক্তিতে আমরা জাতীয়ভাবে সম্মত আছি: স্ব...

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা জুলাই যোদ্ধ...

image

বিরোধীদলীয় নেতার সেই চিঠি প্রকাশ করতে চায় সরকার

নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর র...

image

দুটি বিষয় বাদে জুলাই সনদের প্রতিটি শব্দ বাস্তবায়ন করবে সরকার

নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকা...

image

শাহজালালের থার্ড টার্মিনাল চালু কবে, জানালেন বিমান প্রতিম...

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতী...

image

চট্টগ্রাম বন্দরে ৬ জাহাজ থেকে জ্বালানি খালাস শুরু, পথে আর...

নিউজ ডেস্ক : চট্টগ্রাম বন্দরে ৬টি জাহাজ থেকে জ্বালানি খালাস ...

  • company_logo