• সমগ্র বাংলা

আদমদীঘিতে পাটক্রয় কেন্দ্রের জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নওগাঁ প্রতিনিধি: নওগার পার্শ্ববর্তী বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে অবৈধ ভাবে পাটক্রয় কেন্দ্রের জমির মাটি কাটার অভিযোগে হাসান আলী (৪৮) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকালে উপজেলার সান্তাহার ইউনিয়নের দড়িয়াপুর মৌজায় বাংলাদেশ জুট কর্পোরেশনের আওতাধীন পাট ক্রয় কেন্দ্রের জমিতে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা এই রায় প্রদান করেন।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা বলেন, বাংলাদেশ জুট কর্পোরেশনের আওতাধীন পাট ক্রয় কেন্দ্রের জমিতে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগের ভিত্তিতে যেখানে অভিযান চালিয়ে  ভ্রাম্যমাণ আদালত বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০, এর ৭ (গ) ও (ঘ) ধারা লঙ্ঘনের অপরাধে ১৫ (১) ধারা অনুযায়ী হাসান আলী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

মন্তব্য (০)





image

চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে বিরোধে বাবাসহ সৎভাইকে হত্যা মাম...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...

image

কাপাসিয়ায় পোল্ট্রি খামারের বর্জ্যে ফসলহানির অভিযোগ, কৃষ...

গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...

image

ভুট্টা ক্ষেতের বিরোধে রক্তাক্ত পরিণতি, পিতা-সৎভাই হত্যা ম...

রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...

image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

image

ফরিদপুরের সদরপুরে কাশবনে মিলল নিখোঁজ শিশুর গলিত লাশ, ক্ষু...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে নিখোঁজের তিন দিন পর আড়ি...

  • company_logo