• সমগ্র বাংলা

সাটুরিয়া প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মা‌নিকগ‌ঞ্জের সাটুরিয়া প্রেসক্লাবের বাৎসরিক ইফতার ও দোয়ার মাহফিল মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাশার সরকার। 

প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন সাটুরিয়া সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন এর সহধর্মিণী ও সাটুরিয়া লেডিস ক্লাবের সভাপতি সাইকা জেরিন, সাধারণ সম্পাদক রোমা আক্তার, উপজেলা বিএনপির সহ সভাপ‌তি অ্যাডভোকেট আওয়াল খান, গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ দেওয়ান কউশিক আহমেদ, সাটুরিয়া কৃষি কর্মকর্তা মোসা. তানিয়া তাবাসসুম, সাটুরিয়া উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের ভেটেনারি সার্জন ডা. মো. খোকন হোসেন, সাটুরিয়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন, মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাটুরিয়া জোনাল অফিসের ডিজিএম মো. ওয়ালিউর রহমান, সাটুরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মাখছুদ হোসেন, সাটুরিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাকিল মাহমুদ,  ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মো. মাইনুদ্দিন।

সাটুরিয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিপ্লব, সাটুরিয়া উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মহসিন উজ্জামান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাটুরিয়া যুবদলের যুগ্ম আহবায়ক মো. রানা মল্লিক, সাটুরিয়া প্রেসক্লাবের, সহসভাপতি মো. শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক মো. হাসান ফয়জী, সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. সোহেল রানা খান, সাটুরিয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. আল মামুন, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম শিরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাহাবুবুর রহমান রানা, দপ্তর সম্পাদক মো. হদয় মাহমুদ রানা, সাবেক কার্যকরী সদস্য মুহাম্মদ লুৎফর রহমান, সাবেক কোষাধ্যক্ষ মো. মইনুল ইসলাম, প্রেসক্লাবের সিনিয়র সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান, মো. মোতালেব হোসেন, আপেল মাহমুদ চৌধুরী, মো. কাউসার আহমেদ, দৈনিক ইত্তেফাকের মানিকগঞ্জ প্রতিনিধি এম নজরুল ইসলামসহ আরও অনেকেই। 

এছাড়াও সাটুরিয়া উপজেলা পরিষদের সকল দপ্তরের প্রতিনিধি,  বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

ইফতারের আগে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাটুরিয়া মডেল মসজিদের খতিব মাওলানা মুফতি মাসুদুর রহমান।

মন্তব্য (০)





  • company_logo