ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারির মিথ্যা অপবাদ দিয়ে দিনমজুরের বসতবাড়িতে হামলা চালিয়ে খুপরি ঘর কুপিয়ে তছনছ করেছে স্থানীয় প্রভাবশালী। স্ত্রী সন্তান নিয়ে ঘুমানোর একমাত্র চৌকিখাট ভেঙে গুড়িয়ে দিয়েছে। মারধর করে আহত করেছে কয়েকজনকে।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার(১০ মার্চ) দুপুরে শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে । এর আগে সোমবার বিকেলে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রিয়াজ উদ্দিন (৪০) উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের আব্দুর রশিদের ছেলে।। তিনি দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন।
অভিযুক্ত খলিলুর রহমান একই গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে।
থানায় দেয়া অভিযোগ ও ভুক্তভোগী রিয়াজ উদ্দিনের স্ত্রী রুজিনা আক্তার বলেন, দুপুরের দিকে বাড়ির পাশের বাগানে দুজন ছেলে বসে আড্ডা দিচ্ছিল। এসময় অভিযুক্ত খলিলুরসহ তার লোকজন দৌড়ে এসে মাদক কারবারি অপবাদ দিয়ে আমার ছেলে ফরহাদসহ তিনজনকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এসময় ওঁরা পরিকল্পিত ভাবে আমার বাড়িতে অনাধিকার প্রবেশ করে আমার বৃদ্ধ শ্বাশুড়ি রেনুজা খাতুনকে চুলের মুঠোয় ধরে মারধর করে ফেলে দেয়। এসময় রাম দা, সাবল হাতে নিয়ে এসে আমাদের থাকার একমাত্র খুপরি ঘরের বেড়া কুপিয়ে তছনছ করে। ঘরের ভেতর প্রবেশ করে ঘুমানোর একমাত্র চৌকিখাট ভেঙে গুড়িয়ে দেয়। এবং যাওয়ার সময় বলে যায় দ্রুত এলাকা ছেড়ে চলে যেতে । তানা হলে বসতবাড়ি আগুনে পুড়িয়ে দিবো। তিনি আরো জানান, আমাদের থাকার ঘর ভেঙে দিয়েছে স্বামী সন্তান আর বৃদ্ধ শ্বাশুড়িকে নিয়ে খোলা আকাশের নিচে থাকা ছাড়া উপায় নেই। তিনি আরও জানান, ওঁরা আমাদেরকে শুধুমাত্র বসতবাড়ি থেকে তাড়ানোর জন্য মাদকের অপবাদ দিচ্ছে। আমার ছেলে স্বামী কেউ মাদকের সঙ্গে জরিত না। আমাদের কারো নামে পুলিশের কোন মামলা নেই। মানুষের বাড়িতে কাজ করে রুটিরুজি করে খাই। আমাদের টানাপোড়েনের সংসার। কিস্তিতে টাকা তুলে ঘরটি নির্মাণ করেছিলাম।
আহত রেনুজা খাতুন বলেন, হঠাৎ করে দলবেঁধে এসে আমার নাতীকে মারধর করে বাড়িতে হামলা করে। আমার একমাত্র থাকার ঘরের কি অবস্থা করেছে। কাঁথা বালিশগুলো এলোমেলো করে এদিকসেদিক ফেলে দিয়েছে। আমাদের কোন অপরাধ নেই। অপরাধ শুধু আমরা গরীব। আমার ছেলে মানুষের বাড়িতে কাজ করে।
অভিযুক্ত খলিলুর রহমান বলেন, আমার উপর হামলা করলে আমাদের লোকজন এগিয়ে আসে। আমাদের কেউ ঘরবাড়ি ভাংচুর করেনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ পঠিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নিরাপদ অভিব...
পাবনা প্রতিনিধি : পাবনার কাচারীপাড়ায় অভিযান চালিয়ে শটগানসহ এ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনস...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ঈদ উপলক্ষে হতদরিদ্রদের জন্য বর...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া...

মন্তব্য (০)