• সমগ্র বাংলা

ঝিনাইদহে অসচ্ছল ও দরিদ্র মানুষের মাঝে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধি : ‎অসচ্ছল ও দরিদ্র মানুষের মাঝে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম শুরু করেছে জেলা প্রাণিসম্পদ দপ্তর। বিক্রয় কার্যক্রম আগামী ২৬ রমজান পর্যন্ত চলবে।

জেলার দরিদ্র জনগোষ্ঠীর আমিষের চাহিদা পূরণের লক্ষ্যে এ আয়োজন করেছে। মঙ্গলবার বেলা ১১টায় ঝিনাইদহ শহরের আরাপপুরে জেলা পশু হাসপাতাল প্রাঙ্গণে এ বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ।

এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.এএসএম আতিকুজ্জামান, সহকারী পাবলিক প্রসিকিউটর আলাউদ্দিন আজাদ, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজাউল করিম প্রমুখ। আয়োজকরা জানান, আগামী ২৬ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে এ বিক্রয় কার্যক্রম চলবে।

প্রতিদিন ১৫০ থেকে ২শ' জনের মাঝে সুলভ মূল্যে মাংস, ডিম ও দুধ বিক্রি করা হবে। বিক্রয় কেন্দ্রে প্রতি পিস ডিম ৮টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা, প্রতি কেজি মুরগী (ব্রয়লার) ২৪৫ টাকা ও গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা দরে বিক্রয় করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, এ উদ্যোগের ফলে রমজানে দরিদ্র মানুষের আমিষের চাহিদা পূরণ হবে। নতুন সরকার গণমানুষের জীবনমান উন্নয়নে নানা পরিকল্পনা হাতে নিয়েছে। তিনি বলেন, সরকারের পাশাপাশি প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীকে গবাদিপশু পালনে আরও উদ্যোগী হতে হবে। এতে পরিবারের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখা যাবে।

মন্তব্য (০)





image

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে ...

নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...

image

চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে বিরোধে বাবাসহ সৎভাইকে হত্যা মাম...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...

image

কাপাসিয়ায় পোল্ট্রি খামারের বর্জ্যে ফসলহানির অভিযোগ, কৃষ...

গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...

image

ভুট্টা ক্ষেতের বিরোধে রক্তাক্ত পরিণতি, পিতা-সৎভাই হত্যা ম...

রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...

image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

  • company_logo