ছবিঃ সিএনআই
প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল ফিতর সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে নড়াইলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মার্চ, সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নড়াইল জেলা প্রশাসক ও ড. মোহাম্মদ আব্দুল ছালাম।
সভায় আসন্ন ঈদে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, বাজার দর নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং নির্বিঘ্নে ঈদ উদযাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে এবং উৎসবকালীন সময়ে যেকোনো ধরণের বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন সতর্ক অবস্থানে থাকবে।
অনুষ্ঠানে জেলা পরিষদ নির্াহী ড: আসমাদুজ্জামান,অতিরিক্ত জেলা প্রশাসক লিঙকন বিশ্বাস,অতিরিত্ত পুলিশ সুপার নুরই আলম সিদ্দিকী,অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল,নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলূসহ বিভিন্ন মসজিদের ইমামগন, জেলার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

মন্তব্য (০)