• জাতীয়

সাহসিকা সম্মাননা পেলেন ৮ নারী উদ্যোক্তা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশের সফল ও উদীয়মান নারী উদ্যোক্তাদের স্বীকৃতি দিতে মর্যাদাপূর্ণ ‘সাহসিকা ৪.০ নারী উদ্যোক্তা পুরস্কার-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (৮ মার্চ) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ সম্মাননা প্রদান করা হয়। 

বাঁধ ভেঙে দাও… স্লোগানে সারাদেশের দেড় শতাধিক নারী উদ্যোক্তার অংশগ্রহণে অনুষ্ঠিত আনন্দমুখর এ আয়োজন। এ বছর কৃষি ও নিরাপদ খাদ্য, তথ্যপ্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, সামাজিক উদ্যোগ, পর্যটন, ফ্যাশন ও পোশাক, ফিটনেস এবং সুস্থতাবিষয়ক ব্যবসাসহ সর্বমোট ৮টি ক্যাটাগরিতে ৮ জন নারী উদ্যোক্তাকে সফলভাবে ব্যবসা পরিচালনা, উদ্ভাবন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সাহসিকা-নারী উদ্যোক্তা  সম্মাননা প্রদান করা হয়। 

এছাড়াও ‘বাংলাদেশি ফ্ল্যাগ গার্ল’ হিসেবে পরিচিত ১৮৪টি দেশ ভ্রমণকারী নাজমুন নাহারকে সাহসিকা-বিশেষ সম্মাননা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ড. এজেডএম জাহিদ হোসেন এমপি এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি। 

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক রেজাউল করিম ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহিদুর রহমান।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং সাহসিকার উপদেষ্টা মো. আমজাদ হোসেন খান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- লেখক, পরামর্শক ও সাহসিকা উদ্যোগের প্রধান সমন্বয়ক নাজমুল হুদা। 

এর আগে উদ্যোক্তা সৃষ্টি, উৎসাহ প্রদান ও ব্যবসা পরিচালনার খুটিনাটি নানা বিষয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। 

‘ব্যবসার অন্তরালের গল্প: টেকসই প্রবৃদ্ধির জন্য কৌশল ও দক্ষতা’ শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. শুচিতা শারমিন, নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর চিফ কমিউনিকেশন অফিসার জিশান কিংশুক হক, এবং আইসিটি কেয়ারের প্রতিষ্ঠাতা ও বিজনেস কোচ মো. শৌভিকুর রহমান।  

সেশনটি সঞ্চালনা করেন জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল প্রেসিডেন্ট এবং সিটিব্যাংক এনএ-এর ভাইস প্রেসিডেন্ট সুবাহ আফরিন। 

এছাড়া উদ্যোক্তা উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন বিষয়ে উন্মুক্ত আলোচনায় অংশ নেন ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক রুবাবা দৌলা এবং সাহসিকা-২০২৬ এর প্রধান বক্তা ব্যারিস্টার জাইমা রহমান। 

স্বপ্নশীলন সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে পরিচালিত সাহসিকা বিশেষ প্রকাশনায় বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

এ ধরনের সময়োযোগী উদ্যোগের মধ্য দিয়ে নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা উন্নয়ন তরান্বিত হবে বলে অতিথি ও বক্তারা আশা প্রকাশ করেন। 

স্বপ্নশীলনের উদ্যোগে সাহসিকার ৪.০ এর আয়োজন সহযোগী ছিল উইমেন অ্যান্ড ইকমার্স ট্রাস্ট, জেসিআই ঢাকা ওয়েস্ট, ই-ক্লাব উইমেন্স ফোরাম ও আইসটি কেয়ার। 

মন্তব্য (০)





image

যথাযথ পদক্ষেপ না নিলে কিডনি রোগীর সংখ্যা আরও বাড়বে: স্বাস...

নিউজ ডেস্ক : যথাযথ পদক্ষেপ না নিলে কিডনি রোগীর সংখ্যা বাড়বে বলে আশঙ্কা প...

image

তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ

নিউজ ডেস্ক : 

জ্বালানি তেল নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে দেশের প্রধা...

image

ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে ভোজ্...

image

দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বিদ্যুৎ ...

image

ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান

নিউজ ডেস্ক : ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়ি...

  • company_logo