• লিড নিউজ
  • জাতীয়

দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের পর এবার দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামীকাল মঙ্গলবার থেকে মেডিকেল কলেজগুলোর সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।

সোমবার (৯ মার্চ) মন্ত্রণালয়ের অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে জানান, আগামীকাল থেকে দেশের সব মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া ক্লাস ও পরীক্ষাগুলো আসন্ন ঈদুল ফিতরের ছুটির পর পুনরায় শুরু হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মাহমুদুল হাসান জানিয়েছেন, এ বিষয়ে ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক নোটিশ জারি করা হয়েছে। মূলত জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতেই সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে রোববার (৮ মার্চ) একই কারণে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও শিক্ষা কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। 

নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। এজন্য সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে কর্মকর্ত কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী ও দায়িত্বশীল অচরণ নিশ্চিত করা প্রয়োজন। 

মন্তব্য (০)





image

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীন...

১

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (...

image

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

২

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...

image

প্রবাসীদের কল্যাণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: বিভাগীয় কমিশনার

৩

নিউজ ডেস্কঃ  দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...

image

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছ...

৪

নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...

image

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষি...

৫

নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

  • company_logo