• সমগ্র বাংলা

চাটমোহরে এলডিও’র উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার চাটমোহরে ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও’র) আয়োজনে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালী, আলোচনা সভা ও মানববন্ধন পালিত হয়েছে।

সোমবার (০৯ মার্চ) সকাল এগারোটায় চাটমোহর বাসস্ট্যান্ড এলাকা থেকে ভূমিহীন নারীদের অংশ গ্রহণে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে আলোচনার মাধ্যমে শেষ হয়। 

ভূমিহীন নেত্রী রাজিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, এলডিও’র নির্বাহী পরিচালক নূরে আলম সিদ্দিকী মঞ্জু, মনিরা খাতুন, মুন্নি খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, ‘সময়ের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের নারীরা অনেকটাই এগিয়ে গেছে। নিজেদের অধিকার আদায়ে নারীরা আজ সোচ্চার। নারীদের অধিকার নিজেদের অর্জন করে নিতে হয়েছে। তারপরও আজও অনেক ক্ষেত্রেই নারীরা পিছিয়ে রয়েছে, নারীদের প্রতি যৌন হয়রানী বন্ধ, সব ধরনের নির্যাতন ও বৈষম্য দুর করতে হবে। বাজার ব্যবস্হাপনায় নারী কৃষকদের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। শর্তহীনভাবে গ্রামীণ জনপদের ভূমিহীন নারীদের কে খাস জমি দিতে হবে। উত্তরাধিকার নারী-পুরুষ সমতা ফিরিয়ে দিতে হবে। নারী কৃষকদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিতে হবে। বিলকুড়ালিয়ার ভূমিহীন নারীরা যেভাবে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খাসজমিতে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছে তা অন্য নারীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, বে-সরকারি সংস্থা বিএম এ এর নির্বাহী পরিচালক আনিছুর রহমান, সাংবাদিক মো: নুরুল ইসলাম, আব্বাস উদ্দিন, আব্দুল মতিন ও আমেনা খাতুন প্রমুখ।

মন্তব্য (০)





image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

২

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৩

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

  • company_logo