• লিড নিউজ
  • জাতীয়

জঙ্গল সলিমপুরে যতক্ষণ সময় লাগবে অভিযান চলবে

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী ও অপরাধীদের অভয়ারণ্য থেকে মুক্ত করতে নজিরবিহীন এক যৌথ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (৯ মার্চ) সকালে পুলিশের এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, বিভিন্ন বাহিনীর প্রায় ৩ হাজার সদস্য নিয়ে মাঠে নেমেছে যৌথ বাহিনী। অভিযান চলাকালীন বিভিন্ন বাহিনীর অফিসাররা সরাসরি অংশ নিচ্ছেন এবং যতক্ষণ প্রয়োজন ততক্ষণ অভিযান অব্যাহত থাকবে। 

পুলিশ জানায়, জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্প স্থাপন করা হবে, যেখানে বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া অপরাধীদের কোনো আশ্রয় না থাকার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।   

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশ, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছেন এবং পুরো এলাকা ঘিরে অভিযান চলছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার জন্য সেনাবাহিনীও প্রস্তুত রাখা হয়েছে। 

স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গল সলিমপুরকে সম্পূর্ণ নিরাপদ করতে এবং অপরাধের নেটওয়ার্ক ভাঙতে এই সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযান চলাকালীন এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অপরাধীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।  

মন্তব্য (০)





image

হলি আর্টিজান হামলার ১০ বছরেও মুছেনি ক্ষত চিহ্ন, সেদিন কী ...

নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রা...

image

১৫ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের ১৫ জেলায় দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্...

image

‎সৌদিতে নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু-নবায়নের...

নিউজ ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট...

image

৬৩ পয়সার লিজে রাষ্ট্রের ৪৪ কোটি টাকা ঝুঁকিতে, সিদ্ধান্তে ...

নিজস্ব প্রতিবেদকঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্...

image

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ‎

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্...

  • company_logo