• সমগ্র বাংলা

আগামী ১৬ মার্চ দিনাজপুরে খাল খনন উদ্বোধনের মধ্য দিয়ে সারাদেশে খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ আগামী ১৬ মার্চ দিনাজপুর কাহারোলের সাহাপাড়ায় খাল খননের মধ্যদিয়ে সারাদেশে খাল খনন কর্মসূচি প্রধান মন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন বলে ঘোষনা করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি। আজ রবিবার দুপুরে খনন স্হল পরিদর্শন শেষে গণ মাধ্যম কর্মীদের ওই তথ্য জানিয়েছেন তিনি। এসময় উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন চৌধুরী,  জেলা প্রশাসক রফিকুল ইসলামসহ অন্যান্যরা। এর আগে খনন স্হানের কাছে হেলিকপ্টার অবতরনের সম্ভাব্য স্হান পরিদর্শন করেছেন তারা।

মন্ত্রী বলেন, জন দাবি অনুযায়ী জন গুরুত্বপূর্ণ কর্মসূচি শেষ হলে সাধারন মানুষ সুবিধা পাবে, উপকৃত হবে। জলাবদ্ধতা দুর হবে। খালের পানি সেচের মাধ্যমে ক্ষেতে ব্যবহার করে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে।

খাল খনন কর্মসূচি ছিল শহীদ জিয়াউর রহমানের আন্দোলন এবং বিপ্লব। দেশকে স্বনির্ভর করাই ছিল তার লক্ষ্য। তারেক রহমানের নের্তৃত্বে এই কর্মসূচি আবারো নেওয়া হয়েছে। দীর্ঘদিন খাল খনন বা পূর্ণ খনন প্রক্রিয়া বন্ধ ছিল বা বাধাগ্রস্হ ছিল। অনেক খাল নদী পলি জমেছিল। অনেক জায়গায় দোকানপাট বাড়ীঘর খালের মাঝখানে গড়ে উঠেছিল। সকল বাধা বিপত্তি দুর করে যেখানে যেমন প্রয়োজন  সকলের সহযোগিতা দেশের জন্য অতিব গুরুত্বপূর্ণ । শহীদ জিয়া দেশনেত্রীর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পারলে দেশের উপকার হব। ফসল উৎপাদন বৃদ্ধি পাবে।

মন্তব্য (০)





image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

১

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

২

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৩

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৪

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

image

চাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরু...

৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বিচারিক আদালতে ঘু...

  • company_logo