• লিড নিউজ
  • জাতীয়

গুমের শিকার পরিবারগুলোকে ভাতা দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দেয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ সরকার বিভিন্ন ভাতা দিলেও গুমের শিকার পরিবারগুলোর বেঁচে থাকার জন্য এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি জানিয়ে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘গুমের শিকার পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে ভাতা দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দেয়া হবে।’

‎আজ রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ফিল্ম আর্কাইভ ভবনে বিগত দেড় দশকে গুম হওয়া পরিবারের নারীদের সংকট ও সংগ্রাম নিয়ে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘মায়ের ডাক’ নির্মাণের শুভযাত্রা অনুষ্ঠানে তিনি এমনটি বলেন।
‎
‎স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘সবচেয়ে খারাপ লাগে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে অনুশোচনা না করে বরং বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে।’
‎
‎এসময় মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা ইসলাম তুলি বলেন, ‘এই চলচ্চিত্রে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের নারীরা কিভাবে তাদের সন্তান পালন করে, সামাজিক চাপ মোকাবেলা করে, আমরা সেই দিকটা তুলে ধরার চেষ্টা করেছি।’
‎
‎তিনি আরও বলেন, ‘গুমের শিকার পরিবারের জন্য সত্য উদঘাটন ন্যায় বিচার ও রাষ্ট্রীয় জবাবদিহিতার প্রয়োজনীয়তার কথা আমরা সামনে আনতে চাচ্ছি।’
‎
‎এসময় আরও উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ গুম হওয়া পরিবারের সদস্যরা।

মন্তব্য (০)





image

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীন...

১

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (...

image

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

২

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...

image

প্রবাসীদের কল্যাণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: বিভাগীয় কমিশনার

৩

নিউজ ডেস্কঃ  দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...

image

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছ...

৪

নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...

image

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষি...

৫

নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

  • company_logo