• সমগ্র বাংলা

রাণীনগরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় নানা কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির প্রথমেই রবিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত বর্ণাঢ্য র‌্যালী বের হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এছাড়াও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন নারী সংগঠনের নারী নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণিপেশার নারী প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন শুধু দিবসেই নয় নারীদের এগিয়ে নিতে সবখানে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীদের অবহেলার চোখে নয় সহযোগিতার মনোভাব নিয়ে নারীদের এগিয়ে নিতে সরকারসহ সমাজের সকলকে কাজ করার কোন বিকল্প নেই বলে মনে করেন বক্তারা।

মন্তব্য (০)





image

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে ...

নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...

image

চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে বিরোধে বাবাসহ সৎভাইকে হত্যা মাম...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...

image

কাপাসিয়ায় পোল্ট্রি খামারের বর্জ্যে ফসলহানির অভিযোগ, কৃষ...

গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...

image

ভুট্টা ক্ষেতের বিরোধে রক্তাক্ত পরিণতি, পিতা-সৎভাই হত্যা ম...

রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...

image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

  • company_logo