• সমগ্র বাংলা

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৬ মাদক সেবীর কারাদণ্ড

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার রেলবাজার এলাকায় শনিবার (৭ই মার্চ) চাটমোহর থানার ওসি মোহাম্মদ গোলাম সারওয়ার ও এসআই প্রদীপ সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবনের দায়ে ছয় জনকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ। পরে তাদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাদের শাস্তি প্রদান করেন।

শাস্তিপ্রাপ্ত মাদক সেবীরা হলেন, উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে শাহাদাত সরকার (৪০), মাঝগ্রাম এলাকার মৃত মুক্তার হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (৩৮), পাথাইলহাট এলাকার রফিকুল ইসলামের ছেলে আলিফ ইসলাম (১৯), নেউতিগাছা এলাকার মোঃ আব্দুর রহমানের ছেলে সোহান (১৯), বিলচলন ইউনিয়নের কুমারগাড়া এলাকার রঞ্জু সরদারের ছেলে রনি সরদার (১৯) ও একই এলাকার হেলাল প্রামাণিকের ছেলে মামুন হোসেন (২৮)।

ভ্রাম্যমান আদালত প্রত্যেক মাদক সেবীকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ শত টাকা জরিমানার আদেশ দেন। পরে আটককৃতদের পাবনা জেলা হাজতে প্রেরণ করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, চাটমোহর থেকে মাদক নির্মূলে চাটমোহর উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আজ ৬ জন মাদক সেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গত ৪৮ ঘন্টায় মোট ১৩ জন মাদক সেবীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই অভিযান নিয়মিত চলবে। 

মন্তব্য (০)





image

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে ...

নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...

image

চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে বিরোধে বাবাসহ সৎভাইকে হত্যা মাম...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...

image

কাপাসিয়ায় পোল্ট্রি খামারের বর্জ্যে ফসলহানির অভিযোগ, কৃষ...

গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...

image

ভুট্টা ক্ষেতের বিরোধে রক্তাক্ত পরিণতি, পিতা-সৎভাই হত্যা ম...

রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...

image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

  • company_logo