• সমগ্র বাংলা

রাণীনগরে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের সাথে এমপির মতবিনিময়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকদের সাথে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের নবনির্বাচিত এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা দেন উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা পরিবার।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ আসনের নবনির্বাচিত এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুল রহমান বাবু, সহ-সভাপতি একেএম জাকির হোসেনসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও মাদ্রাসার প্রধান ও সহকারী প্রধান এবং শিক্ষকগণ।

সভায় প্রধান অতিথি এমপি শেখ মো. রেজাউল ইসলাম রেজু শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে শিক্ষকদের নিকট বিভিন্ন আইডিয়া ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে মতামত জানতে চান। শিক্ষকরা মুক্ত আলোচনায় তাদের ভাবনা ও প্রস্তাব তুলে ধরেন। আলোচনায় শিক্ষার গুণগত মান উন্নয়ন, বিদ্যালয় পরিচালনা, ছাত্র-ছাত্রীর উপস্থিতি বৃদ্ধি, বিদ্যালয় পরিবেশ পরিচ্ছন্ন রাখা, শিক্ষার মূল্যবোধ নিশ্চিতকরণ, জবাবদিহিতা ও মনিটরিং জোরদারকরণ, অভিভাবক সমাবেশ আয়োজনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। এ সময় এমপি গুরুত্বের সঙ্গে সকলের বক্তব্য শোনেন এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। 

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo