• লিড নিউজ
  • জাতীয়

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নৌপথে বিশেষ নজরদারি থাকবে: নৌপ্রতিমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহণ মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। শুক্রবার বরিশাল ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা আয়োজিত ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌপ্রতিমন্ত্রী এ কথা বলেন।

‎নৌপ্রতিমন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রী হয়রানি কোনোভাবেই সহ্য করা হবে না। প্রতিমন্ত্রী জানান, ঈদকে ঘিরে দেশের নদীবন্দরগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদার করা হচ্ছে। বন্দর এলাকায় চুরি-ছিনতাই কিংবা যাত্রীদের হয়রানি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত ভাড়া কার্যকর রাখতে নজরদারি বাড়ানো হবে।

‎নৌপ্রতিমন্ত্রী বলেন, রাজধানীর সদরঘাটে ঈদের সময় অতিরিক্ত চাপ কমাতে বিকল্প ঘাট ব্যবহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে বছিলা ও কাঞ্চন ঘাট থেকে লঞ্চ চালুর পরিকল্পনাও রয়েছে সরকারের।

‎নৌপথ সচল রাখতে নদীর নাব্যতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, যেখানে প্রয়োজন সেখানে দ্রুত ড্রেজিং করা হবে, যাতে ঈদযাত্রায় লঞ্চ চলাচলে কোনো সমস্যা না হয়।

‎ইফতার মাহফিলে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডা. পারভেজ রেজা কাকনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মো. নজরুল ইসলাম সেলিম।

মন্তব্য (০)





image

এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া

নিউজ ডেস্ক : বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ান সরকারের ব...

image

জাল সনদে এমপিও ভোগী ১৩ শিক্ষকের বেতন বন্ধ, সরকারি অর্থ ফে...

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ...

image

হলি আর্টিজান হামলার ১০ বছরেও মুছেনি ক্ষত চিহ্ন, সেদিন কী ...

নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রা...

image

১৫ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের ১৫ জেলায় দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্...

image

‎সৌদিতে নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু-নবায়নের...

নিউজ ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট...

  • company_logo