• সমগ্র বাংলা

চাটমোহরে মাদক সেবনের দায়ে ৫ যুবকের কারাদন্ড

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে মাদক সেবনের ধারে পাঁচ যুবকের একমাস করে কারাদণ্ড ও একশত টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ৫ যুবকের বিরুদ্ধে এই আদেশ দেয় চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মুসা নাসের চৌধুরীর আদালত।

জানা গেছে, উপজেলার মথুরাপুর ইউনিয়নের চিরোইল বিল এলাকা থেকে অভিযান চালিয়ে চাটমোহর থানা পুলিশ ভাদরা এলাকার আসাদ মোল্লার ছেলে রানা (২০), আলী আজগরের ছেলে মাসুদ রানা (২০), চাঁদ প্রামাণিকের ছেলে তামিম হোসেন (২০), দোলং এলাকার রমজান আলীর ছেলে রানা আহমেদ (২৭) ও রবিউল করিমের ছেলে এস এম মুসলিম উদ্দিন (২৯) কে মাদকদ্রব্য সেবনের সময় মাদকদ্রব্য সহ আটক করে। 

পরে আটককৃতদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করা হলো আদালত প্রত্যেক জনকে এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড ও নগদ একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে পাবনা জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

মন্তব্য (০)





image

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে ...

নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...

image

চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে বিরোধে বাবাসহ সৎভাইকে হত্যা মাম...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...

image

কাপাসিয়ায় পোল্ট্রি খামারের বর্জ্যে ফসলহানির অভিযোগ, কৃষ...

গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...

image

ভুট্টা ক্ষেতের বিরোধে রক্তাক্ত পরিণতি, পিতা-সৎভাই হত্যা ম...

রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...

image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

  • company_logo