• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিবুল্লাহ'।

এর আগে বৃহস্পতিবার (৫ই মার্চ) রাত সাড়ে আটটার দিকে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ ফারুক (৩৬) নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ব্রাহ্মন্দী গ্রামের মানিক মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়,  গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিবুল্লাহ'র নেতৃত্বে তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল হক, এসআই সেলিম, এসআই আরিফ ও এসআই পারভেজের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম মহজমপুর গ্রামে অভিযান পরিচালনা করে,এসময় উক্ত এলাকার মোতালেব মিয়ার বাড়ির সামনের পাকা রাস্তা থেকে ফারুককে অস্ত্রসহ আটক করা হয়। 

এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান,অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: সংসদে ...

নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...

image

চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে বিরোধে বাবাসহ সৎভাইকে হত্যা মাম...

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে পারিবারিক সম্পত্...

image

কাপাসিয়ায় পোল্ট্রি খামারের বর্জ্যে ফসলহানির অভিযোগ, কৃষ...

গাজীপুর প্রতিনিধি : পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনায় অব...

image

ভুট্টা ক্ষেতের বিরোধে রক্তাক্ত পরিণতি, পিতা-সৎভাই হত্যা ম...

রংপুর ব্যুরো : দিনাজপুরের চিরিরবন্দরে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন...

image

পাটকল থেকে ইপিজেড, ক্ষতির চেয়ে লাভের পাল্লা ভারি

নিউজ ডেস্ক : আদমজী জুট মিল বন্ধের ২৪তম বছর আজ। ২০০২ সালের এই...

  • company_logo