ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধি: নীলফামারী টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ)’র উদ্যোগে নতুন সদস্যদের বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) নীলফামারী শহরের একটি স্থানীয় কমিউনিটি সেন্টারের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ সোহেল-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল ইসলাম-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে সংগঠনের কার্যক্রম, সাংবাদিকতার নৈতিকতা ও পেশাগত মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন সদস্যরা।
এসময় বক্তারা বলেন, চিত্র সাংবাদিকরা মাঠ পর্যায়ে ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করেন এবং সমাজের বাস্তব চিত্র গণমাধ্যমে তুলে ধরেন। তাই তাদের পেশাগত মর্যাদা ও দক্ষতা বৃদ্ধিতে সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় নতুন সদস্যদের আন্তরিকভাবে স্বাগত জানিয়ে ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা।
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

মন্তব্য (০)