• লিড নিউজ
  • জাতীয়

‘ডিসি সারোয়ারকে শোকজের’ বিষয়ে যা জানা গেল

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সম্প্রতি ‘চাঁদাবাজি টেন্ডারবাজিতে বাধা ডিসি সারোয়ার শোকজ’ শিরোনামে প্রিন্ট গণমাধ্যম আমার দেশের লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘চাঁদাবাজি টেন্ডারবাজিতে বাধা ডিসি সারোয়ার শোকজ’ শিরোনামে আমার দেশ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি এবং প্রচারিত দাবিটিও সত্য নয়। প্রকৃতপক্ষে, আমার দেশের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে আমার দেশের লোগো ও প্রকাশের তারিখ হিসেবে ‘১৯ ফেব্রুয়ারি, ২০২৬’ উল্লেখ রয়েছে। এরই সূত্র ধরে আমার দেশের এর ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে, আমার দেশের ফেসবুক পেজে গত ১৯ ফেব্রুয়ারিতে ‘ডিসি সারোয়ারকে শোকজ’ তথ্য সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। 

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সঙ্গে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সব উপদানের মিল রয়েছে। আমার দেশের মূল ফটোকার্ডটিতে ‘ডিসি সারোয়ারকে শোকজ’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘চাঁদাবাজি টেন্ডারবাজিতে বাধা ডিসি সারোয়ার শোকজ’ শীর্ষক বাক্য লেখা হয়েছে। 

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আমার দেশের এ ফটোকার্ডটি সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। 

মূল ফটোকার্ড সংবলিত আমার দেশের পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটের গোলাপগঞ্জে গুলির আদেশ প্রদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচয়সংক্রান্ত তথ্য সরবরাহ না করায় সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিষয়টি জানাজানি হয়। এর আগে গত ৮ ফেব্রুয়ারি সিলেটের আমলি আদালত নম্বর-২ এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত তালুকদার এ আদেশ দেন।গত ৮ ফেব্রুয়ারি আদালত জেলা প্রশাসক মো. সারোয়ার আলমকে কারণ দর্শানোর নোটিশ দেন। ওই দিন এক আদেশে আদালত উল্লেখ করেন, তদন্ত কর্মকর্তাকে কোনো তথ্য সরবরাহ না করায় মামলার তদন্তকাজ বিলম্বিত হচ্ছে। ২০২৪ সালের ২৯ আগস্ট মামলাটি দায়ের হলেও এখনো তদন্ত শেষ হয়নি। ফলে বিচারকাজও শুরু করা যাচ্ছে না। আদালত থেকে আদেশ প্রদান করার দীর্ঘদিন পরও তদন্তকারী কর্মকর্তাকে তার চাওয়া তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ না করা শাস্তিযোগ্য অপরাধ। এটা সরাসরি আদালত অবমাননার শামিল। 

অর্থাৎ, চাঁদাবাজি কিংবা টেন্ডারবাজিতে বাধা দেওয়ার কারণে নয় বরং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটের গোলাপগঞ্জে গুলির আদেশ প্রদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিচয়সংক্রান্ত তথ্য সরবরাহ না করায় মো. সারোয়ার আলমকে শোকজ করা হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলমকে চাঁদাবাজি ও টেন্ডারবাজতে বাধা দেওয়ার কারণে শোকজ করা হয়েছে দাবিতে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

মন্তব্য (০)





image

খালেদা জিয়া সহ ১৫ জন বিশেষজন ও ৫ প্রতিষ্ঠানের ঐতিহাসিক স...

নিউজ ডেস্ক : জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্...

image

বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ

নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) সংসদীয় আস...

image

বেবিচক কর্মকর্তা-কর্মচারীদের যে নির্দেশনা দিলেন বিমানমন্ত...

নিউজ ডেস্ক : প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপ...

image

জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক : জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলবেন প্রধানমন্...

image

বিমানবন্দরে প্রবাসীদের ‘স্যার’ সম্বোধন চান প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক  : বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, প্রবাসীদের কষ্ট...

  • company_logo