• লিড নিউজ
  • জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানের র‍্যাংকিং ব্যবস্থা চালু হচ্ছে: মন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নের লক্ষ্যে র‍্যাংকিং ব্যবস্থা চালু করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ, পরিচালনা ব্যবস্থা ও ফলাফলের মতো সুনির্দিষ্ট কিছু সূচকের ভিত্তিতে এই র‍্যাংকিং নির্ধারণ করা হবে।

বৃহস্পতিবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান মন্ত্রী।

শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি উল্লেখ করে মন্ত্রী এহছানুল হক মিলন বলেন, জিয়াউর রহমান স্বল্প সময়ের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে শিক্ষকদের জন্য ৫০ শতাংশ বেতন চালু করেছিলেন। একই সঙ্গে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে অডিট ব্যবস্থারও সূচনা করেন, যা শিক্ষা প্রশাসনে শৃঙ্খলা ও জবাবদিহিতার একটি শক্ত ভিত তৈরি করেছিল।

শিক্ষাব্যবস্থায় দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের অন্যতম পবিত্র দায়িত্ব হলো তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করা। কর্মকর্তাদের অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করতে হবে।’

বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ ও অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে মন্ত্রী মিলন সরকারি দপ্তরগুলোকে মিতব্যয়ী হওয়ার নির্দেশ দেন।

তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কর্মকর্তাদের বিদ্যুৎ ব্যবহারে সংযমী হতে হবে এবং অফিশিয়াল কার্যক্রমে গাড়ি শেয়ারিং করতে হবে। এছাড়া এসি ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত তাপমাত্রা বজায় রাখার বিষয়েও গুরুত্বারোপ করেন মন্ত্রী।

সভায় উপস্থিত ছিলেন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য (০)





image

স্বচ্ছলতার আশায় গিয়ে প্রতারণার ফাঁদে, কম্বোডিয়া থেকে ফির...

নিউজ ডেস্ক : কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধা...

image

এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া

নিউজ ডেস্ক : বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ান সরকারের ব...

image

জাল সনদে এমপিও ভোগী ১৩ শিক্ষকের বেতন বন্ধ, সরকারি অর্থ ফে...

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ...

image

হলি আর্টিজান হামলার ১০ বছরেও মুছেনি ক্ষত চিহ্ন, সেদিন কী ...

নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রা...

image

১৫ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের ১৫ জেলায় দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্...

  • company_logo