• সমগ্র বাংলা

শ্রীপুরে ২৩ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন গাজীপুর-৩ আসনের সাংসদ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে ২৩ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন স্থানীয় সাংসদ অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু। স্থানীয়রা আশা করছেন খুব দ্রুত সময়ের মধ্যে উপজেলার গুরুত্বপূর্ণ আটটি রাস্তার কাজ শেষ হবে।

আজ বৃহস্পতিবার ( ৫ মার্চ )  সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার গুরুত্বপূর্ণ আটটি রাস্তার উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু।

এ সময় আরো উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ, শ্রীপুর উপজেলা বি এন পির আহ্বায়ক আব্দুল মোতালেব, সাবেক সভাপতি মো. শাহজাহান ফকির,  শ্রীপুর পৌর বি এন পির সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বেপারী, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক মাহফুল হাসান হান্নান, তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. নুরুল ইসলাম, যুগ্ন-আহবায়ক মো. শাজাহান মোড়ল ও সদস্য সচিব শহীদুল্লাহ বন্দুকশী প্রমুখ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত এলাকার মানুষ এই সড়কগুলোর উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন। সড়কগুলো উন্নয়ন হলে মানুষের যাতায়াত সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে এবং  স্কুল, কলেজগামী ছাত্র-ছাত্রীদের যাতায়াত সহজ হবে 

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, অগ্রাধিকার ভিত্তিতে অধিক গুরুত্বপূর্ণ রাস্তার কাজ আগে শুরু করা হয়েছে। যাতে করে মানুষের ভোগান্তি কমে। পর্যায়ক্রমে অন্যান্য রাস্তার কাজও হাতে নেওয়া হবে। রাস্তা গুলো হলে জনগণের ভোগান্তি কমবে এবং  ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। 

মন্তব্য (০)





image

জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধে কাজীদের ভূমিকা শীর্ষক মতবিন...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সামাজিক ব্যধি বাল্যবিয়ে প্রতি...

image

মেলান্দহে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও ভিক্ষুক পুন...

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্...

image

যৌতুকের জন্য স্ত্রীকে কুপিয়ে হত্যা: ফরিদপুরে স্বামীর যাব...

ফরিদপুর প্রতিনিধি :  ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী রেখ...

image

শার্শায় ভোক্তা অধিকারের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারে ভোক্...

image

নতুন মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র...

  • company_logo