ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক তার দায়িত্ব চলাকালীন বাহিরে ব্যক্তিগতভাবে চেম্বার করলে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) লাইসেন্স স্থগিত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এমন হুঁশিয়ারি দেন। তিনি বলেছেন, সরকারি ওষুধ যেন সাধারণ মানুষ পায় এবং কর্মস্থলে ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করতে সারাদেশে গোয়েন্দা নজরদারি চলছে।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য সেবার মান উন্নত করতে মিডওয়াইফ, ফার্মাসিস্ট, টেকনোলজিস্টসহ বিভিন্ন পদে এক লাখ জনবল নিয়োগ দেবে সরকার। যার মধ্যে ৮০ শতাংশই হবেন নারী।
এদিকে, শরীয়তপুরে ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. রাজেশ মজুমদার গত ৪ মার্চ নির্ধারিত সময়ে কর্মস্থলে না থেকে প্রাইভেট চেম্বারে রোগী দেখছিলেন। এ নিয়ে প্রকাশিত খবর প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি ফোন করে স্বাস্থ্যমন্ত্রীকে জানান।
এই ঘটনায় ডা. রাজেশ মজুমদারকে কেন চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হবে না, তার জবাব পত্র জারির তিন দিনের মধ্যে দিতে বলা হয়েছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী।
আরও জানান, পাশাপাশি ৬ মাসের জন্য ওই চিকিৎসকের লাইসেন্স স্থগিত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্যসেবা বিভাগকে বলা হয়েছে।
নিউজ ডেস্ক : কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধা...
নিউজ ডেস্ক : বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ান সরকারের ব...
নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ...
নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রা...
নিউজ ডেস্ক : দেশের ১৫ জেলায় দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্...

মন্তব্য (০)