• সমগ্র বাংলা

পুষ্টি উন্নয়নে বায়োফর্টিফাইড ফসল সম্প্রসারণে রংপুরে নীতিনির্ধারকদের কর্মশালা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরোঃ পুষ্টিহীনতা মোকাবিলা এবং জনস্বাস্থ্য উন্নয়নে ভিটামিন ও খনিজ সমৃদ্ধ বায়োফর্টিফাইড ফসলের চাষ ও ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে রংপুরে অনুষ্ঠিত এক কর্মশালায়।বিশেষ করে জিংক সমৃদ্ধ ধানসহ পুষ্টিকর ফসলের উৎপাদন ও প্রসারে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বক্তারা।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রংপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের হলরুমে নিউট্রিশাস এগ্রিফিউচার বাংলাদেশ লিমিটেড এর উদ্যোগে পলিসি মেকার ও অংশীজনদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রংপুর সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাশিদা ইয়াসমিনের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মাহমুদা খাতুন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রংপুর।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন হারভেস্টপ্লাস সলুশনসের প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মো. মজিবর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের সিভিল সার্জন ডা. শাহিন সুলতানা,বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পিএসও ড. রকিবুল হাসান এবং বারটানের এসএসও ড. মো. ছাদেকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মো. সিরাজুল ইসলাম বলেন, “পুষ্টিহীনতা এখনো আমাদের দেশের একটি বড় জনস্বাস্থ্য সমস্যা। কৃষি খাতের মাধ্যমে যদি আমরা পুষ্টি সমৃদ্ধ ফসল উৎপাদন বাড়াতে পারি, তাহলে খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “জিংক সমৃদ্ধ ধানসহ বায়োফর্টিফাইড ফসল কৃষকের কাছে পৌঁছে দিতে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। এতে ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ ও কর্মক্ষম হয়ে উঠবে।”

সভাপতির বক্তব্যে মাহমুদা খাতুন বলেন, “বায়োফর্টিফাইড ফসল কেবল কৃষি উৎপাদন বাড়ানোর বিষয় নয়, এটি মানুষের সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কৃষি বিভাগের পাশাপাশি স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে একসঙ্গে কাজ করতে হবে।”

কর্মশালায় হারভেস্টপ্লাস সলুশনসের প্রজেক্ট ম্যানেজার মো.শাহিনুল কবির পুষ্টি ও বায়োফর্টিফাইড ফসল বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে মানবদেহে জিংকের অপরিহার্যতা, দৈনন্দিন চাহিদা এবং জিংকের ঘাটতির ফলে শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদের শরীরে যে মারাত্মক প্রভাব পড়ে তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

তিনি বলেন,“জিংকের ঘাটতি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত করে। তাই খাদ্যের মাধ্যমে জিংকের চাহিদা পূরণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”

এ সময় মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা জিংক সমৃদ্ধ ধান ও অন্যান্য বায়োফর্টিফাইড ফসলের প্রচার ও প্রসারে সার্বিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।কর্মশালায় আরও উপস্থিত ছিলেন রংপুর জেলার বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা, কৃষি প্রকৌশলী, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জানা যায়, নিউট্রিশাস এগ্রিফিউচার বাংলাদেশ লিমিটেড ভিটামিন ও খনিজ সমৃদ্ধ বায়োফর্টিফাইড ফসলের উন্নয়ন ও প্রসারের মাধ্যমে দেশের পুষ্টি ও জনস্বাস্থ্য উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এসব কার্যক্রম আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI) এর অংশ হিসেবে CGIAR-এর সহযোগিতায় হারভেস্টপ্লাসের দ্যোগে পরিচালিত হচ্ছে।

হারভেস্টপ্লাস সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ে বীজ ও চাল বিক্রেতাদের সম্পৃক্ত করে কাজ করছে। বিশেষ করে প্রজনন বয়সী নারী, কিশোরী মেয়ে এবং ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে পুষ্টিকর খাদ্য উৎপাদন ও ভোগ বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে দেশের পুষ্টিহীনতা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য (০)





image

নীলফামারী টিসিএ’র নতুন সদস্যদের বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট...

image

জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধে কাজীদের ভূমিকা শীর্ষক মতবিন...

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সামাজিক ব্যধি বাল্যবিয়ে প্রতি...

image

মেলান্দহে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও ভিক্ষুক পুন...

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্...

image

যৌতুকের জন্য স্ত্রীকে কুপিয়ে হত্যা: ফরিদপুরে স্বামীর যাব...

ফরিদপুর প্রতিনিধি :  ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী রেখ...

image

শার্শায় ভোক্তা অধিকারের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারে ভোক্...

  • company_logo