ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান সন্ত্রাসী রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার সহযোগী লিটনও ছুরিকাঘাতে আহত হয়। বৃহস্পতিবার ভোর রাত ৪টায় পঞ্চবটি মোড়ে এঘটনা ঘটে। নিহত বাবু উপজেলার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
জানা যায়, ঢাকা-নারায়নগঞ্জ পুরতন সড়কের পঞ্চবটি বন বিভাগ থেকে লোহার মার্কেট পর্যন্ত প্রতিনিয়ত ছিনতাইয়ের জন্য বাবু গড়ে তুলেন এক বাহিনী ন্যাড়া নামে পরিচিতি। ভোরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাবু ও লিটন আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে খানপুর ৩শ" শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত্যু ঘোষণা করে ও লিটনের অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মিরাজ হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গ পাঠানো হয়েছে। পঞ্চবটি মোড়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাবু নিহত। ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের টাকা ভাগাভাগির দ্বন্দ্বে তাদের গ্রুপের মধ্যে এ হত্যাকান্ড ঘটতে পারে। বাবুর নামে ৫টি হত্যা, ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে এবং সে তালিকাভুক্ত সন্ত্রাসী। হত্যাকারীদের সনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চলছে।
জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...
জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় ডিলার...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

মন্তব্য (০)