• সমগ্র বাংলা

ইসলামপুরে বাল্যবিবাহ ও শিশুশ্রম রুখতে সমন্বিত মতবিনিময় সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি :  বাল্যবিবাহ ও শিশুশ্রমের মতো সামাজিক ব্যাধি সমূলে উৎপাটন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে। 

বুধবার (৪ মার্চ) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলা মিনি অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা ও মতবিনিময় সভায় এই তাগিদ দেন বক্তারা।

পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের ইসলামপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগ জোরদার করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমরুল হাসান।

পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক গাব্রিয়েল রোজারিওর সভাপতিত্বে সভায় বক্তারা বাল্যবিবাহ ও শিশুশ্রমের নেতিবাচক দিকগুলো তুলে ধরেন। তারা বলেন, এসব প্রথা কেবল একটি শিশুর শারীরিক ও মানসিক বিকাশকেই বাধাগ্রস্ত করে না, বরং একটি সুস্থ সমাজ গঠন ও সার্বিক জাতীয় উন্নয়নকে পিছিয়ে দেয়। এই সংকট উত্তরণে অভিভাবক ও শিক্ষকদের সচেতনতার পাশাপাশি প্রশাসনের কঠোর নজরদারি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এপি ম্যানেজার সেবাষ্টিন আরেং এবং পারি ইসলামপুর এরিয়া প্রোগ্রামের ম্যানেজার অঞ্জন কুমার রুরাম। এছাড়া স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, এনজিও প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

আলোচনার শেষ পর্যায়ে উপস্থিত সবাই নিজ নিজ অবস্থান থেকে সামাজিক এই ব্যাধিগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার এবং সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo