• লিড নিউজ
  • জাতীয়

যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানিমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের ঘটনায় সারা পৃথিবীতে জ্বালানির সংকট দেখা দিয়েছে। দেশে আমদানির ক্ষেত্রে যেগুলো আগের কমিটমেন্ট ছিল, সেগুলোর চালান বন্ধ হয়ে গেছে। এই সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

‎বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। জ্বালানিমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র তাদের সরকারের উচ্চ পর্যায়ে এ ব্যাপারে কথা বলবে।

‎জ্বালানি মজুদ নিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, মজুদকৃত জ্বালানি কিভাবে সাশ্রয় করে ব্যবহার করা যায়, এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। সব জায়গা থেকে জ্বালানি আনারও চেষ্টা চলছে। মজুদকৃত জ্বালানি দিয়ে মার্চ পর্যন্ত চলবে। ঈদের সময় পর্যন্ত সংকট থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

‎অসহনীয় বিদ্যুৎ সংকট হবে না বলে আশ্বস্ত করে জ্বালানিমন্ত্রী বলেন, বিদ্যুতের অপচয় বন্ধে সবাইকে সচেতন হতে হবে।

মন্তব্য (০)





image

এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া

নিউজ ডেস্ক : বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ান সরকারের ব...

image

জাল সনদে এমপিও ভোগী ১৩ শিক্ষকের বেতন বন্ধ, সরকারি অর্থ ফে...

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ...

image

হলি আর্টিজান হামলার ১০ বছরেও মুছেনি ক্ষত চিহ্ন, সেদিন কী ...

নিউজ ডেস্ক : রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রা...

image

১৫ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : দেশের ১৫ জেলায় দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্...

image

‎সৌদিতে নির্ধারিত সময়ের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু-নবায়নের...

নিউজ ডেস্কঃ সৌদি আরবে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট...

  • company_logo