• সমগ্র বাংলা

মালিকের টাকা ব্যাংকে জমা না দেয়ায় গ্রেপ্তার ১, উদ্ধার ২১ লাখ টাকা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধিঃ মালিকের টাকা জমা না দেয়া এক ব্যক্তিকে গ্রেপ্তার  করেছে  পুলিশ। জানা যায়, ২ মার্চ দিবাগত রাত সাড়ে তিন টায় খুলনা জেলার সোনাডাংগার এক বাড়ী হতে চট্টগ্রামের তৈলারদ্বীপ পুর্ব বারখাইনের মৃত মফজল আহমদের  পুত্র মো: আলী  (৩৮) কে  গ্রেপ্তার করেছে। তিনি চাক্তাই সোবান সওদাগর রোড়ের মদিনা ষ্টোরে কর্মচারী ছিলেন।

মো: মোর্শেদ  নামের চাক্তাই মুদির  দোকানের কর্মচারী  মো: আলীকে ইসলামী ব্যংক হতে ২৪ লাখ টাকা তুলে কৃষি ব্যাংকে জমা দেয়ার জন্য পাঠানো হলে তিনি  ইসলামী ব্যাংক হতে টাকা তুলে কৃষি ব্যংকে  জমা না দিয়ে লাপাত্তা হন। এ ঘটনায়  মোর্শেদ কামাল  থানায় মামলা করেন । তার দায়ের করা মামলার এজাহারে বলা হয় যে,  মো: মোর্শেদ কামাল (৪২)  পেশায় ব্যবসায়ী। ৭/৮ বছরের কর্মচারী মো: আলী কে ২৩ ফেব্রুয়ারী  ব্যাংকে টাকা তুলতে পাঠান।  কিন্তু ইসলামী ব্যাংক হতে  টাকা তুলে কৃষি ব্যাংকে  জমা না করে পালিয়ে যায়। তদন্ত কর্মকর্তা ও  চাক্তাই ফাড়ির ইনচার্জ এস.আই মোবারক হোসেন তথ্য প্রযুক্তির সাহায্যে মো: আলীর অবস্থান সনাক্ত করেন।

গতকাল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সোনাডাংগা থানা এলাকা হতে  দোকানের উক্ত  কর্মচারী মো: আলী  কে গ্রেপ্তার করা হয়, এ সময় তার কাছ কে ২১ লাখ ৪৬ হাজার ১৩১ টাকা উদ্দার করা হয়। এ বষিয়ে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মো: সোলাইমান বলেন, গ্রেপ্তারকৃত কর্মচারী মো: আলীকে আদালতে প্রেরন করা হয়েছে।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo