• খেলাধুলা

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ অনিশ্চিত!

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে সংশয় তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই শঙ্কা। সূচি অনুযায়ী ১১, ১৩ ও ১৫ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হওয়ার কথা। 

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার এক প্রতিবেদনে জানিয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সফর চূড়ান্ত করা হবে। ভ্রমণসংক্রান্ত অনিশ্চয়তা বা নিরাপত্তা ঝুঁকি না থাকলেই কেবল পাকিস্তান দল বাংলাদেশে আসবে। এ কারণেই সিরিজের দল ঘোষণায় বিলম্ব হচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

এদিকে ৮ মার্চ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। বিশ্বকাপের সেমিফাইনালের আগেই বিদায় নেয়  পাকিস্তান। বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে বাংলাদেশ সফরে পাকিস্তান দলে বড় পরিবর্তন আসতে পারে। বাবর আজম, মোহাম্মদ নওয়াজ ও সাইম আইয়ুবদের মতো কয়েকজনের জায়গা নিয়েও আলোচনা চলছে। মূল লক্ষ্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে দল পুনর্গঠন। বর্তমানে পাকিস্তানের ওয়ানডে দলের নেতৃত্বে আছেন শাহিন শাহ আপ্রিদি।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নিতে হলে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সেরা আটে থাকতে হবে। ১৪ দলের বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলবে। 

মন্তব্য (০)





image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

  • company_logo