ছবিঃ সিএনআই
টাঙ্গাইল প্রতিনিধি: মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মোঃ রাজু আহমেদ (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার দুপুরে কালিহাতি উপজেলার বল্লা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাজু আহমেদ কালিহাতি উপজেলার রামপুর গ্রামের মৃত ইমাম হাসানের ছেলে।
রবিবার টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআই মো. নূরজামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শনিবার কালিহাতী থানা এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে দুপুর ১ টা ৪৫ মিনিটের দিকে বল্লা বাজার থেকে মো. রাজু আহমেদকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজতে থাকা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এ ঘটনায় তার বিরুদ্ধে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভি...
রংপুর ব্যুরো : তিস্তা নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কাটে...
নিউজ ডেস্ক : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নির...

মন্তব্য (০)