• সমগ্র বাংলা

দোহারে জমি সংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে হত্যা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে জমি সংক্রান্ত বিরোধের জেরে নুর মোহাম্মাদ নামে (৬২) একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নুর মোহাম্মাদ নয়াবাড়ি ইউনিয়নের আন্তা গ্রামের ওসমান বেপারীর ছেলে। রবিবার (১মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে মেহবাজ উদ্দিন বলেন, রবিবার সকালে তার বাবা কাজ করার সময় প্রতিবেশী সেলিমের সাথে সামান্য বিষয় নিয়ে তর্কবিতর্ক হয়। এরপর  সেলিমের ছেলে রিয়াজুল এসে দেশিয় অস্ত্র দিয়ে নুর মোহাম্মাদকে এলোপাতারি কুপিয়ে চলে যায়। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে নুর মোহাম্মাদকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত রিয়াজুল।

নিহতের মেয়ে নিপা আক্তার বলেন, আমার বাবাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আবু বকর সিদ্দিক।

মন্তব্য (০)





image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

১

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

২

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৩

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৪

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

image

জামালপুর সীমান্তে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ: ৩০ ঘণ্টা ধরে শূ...

৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে এক ন...

  • company_logo