ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এই প্রথম আমরা চরাঞ্চলে সেচযন্ত্র বিতরণ করলাম। পাট, বীজ, সারও আমরা এরই মধ্যে বিতরণ করেছি। আমাদের পর্যাপ্ত সার মজুত রয়েছে৷ কৃষকরা যেন সঠিকভাবে সার পায় সেজন্য আমরা সর্বোচ্চ তদারকির মধ্যে রেখেছি। সার পেতে কারও কোনো অসুবিধা হবে না, পর্যাপ্ত মজুত রয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলে খরিপ-১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মধ্যে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে পাট বীজ ও সার এবং কৃষি সরঞ্জাম বিতরণ শেষে সাংবাদিক তিনি এসব কথা বলেন৷
তিনি বলেন, আগামী দিনে প্রান্তিক কৃষকরা যাতে সব বিষয়ে উপকার পায় সে ব্যাপারে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নেব। কৃষি উপকরণগুলোতেও আমরা পদক্ষেপ নেব।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধনী) এর পরিচালক জিয়াউর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আশেক পারভেজ, কৃষিবিদ নূরে আলম সিদ্দিকী প্রমুখ।
নিউজ ডেস্ক : ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্...
নিউজ ডেস্ক : এইচএসসি বা সমমানের পরীক্ষার্থীদের শুভকামনা জানি...
নিউজ ডেস্ক : গাঢ় নীল ও হালকা জলপাই রঙয়ের শার্ট এবং খাকি রঙের...
নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর নির্দেশে প্রধান বিরোধী দলের...
নিউজ ডেস্ক : তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে &l...

মন্তব্য (০)